বালাগঞ্জ হাসপাতালের উন্নয়নের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৫ ইং, ৮:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১১২৬ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা উন্নয়নের দাবীতে তরুন প্রজন্ম ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। “চাইনা হারাতে প্রিয়জন, সু-চিকিৎসা প্রয়োজন, হাসপাতাল ৫০ শয্যায় উন্নিত করতে হবে, গর্ভবতীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, ডাক্তার ও রোগী শত্র“ নয় বন্ধু, চিকিৎসা আমার মৌলিক অধিকার, ২৪ ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, চিকিৎসার নামে হয়রানী বন্ধ করুন, হাসপাতালের জেনারেটর চালু করতে হবে, চিকিৎিসার জন্য আমরা অন্যত্র যেতে চাইনা” এ ধরনের শ্লোগান লিখা অসখ্য ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে থেকে মানববন্ধনে অংশ নেন। রবিবার সকাল ১১টায় হাসপাতাল গেইট থেকে বালাগঞ্জ বাজার পর্যন্ত অনুষ্টিত মানববন্ধনে সর্বস্থরের মানুষের ঢল নামে। মানবস্থলে অনেকেই হাসপাতালের অচলাবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তৃতা করেন। হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মানববন্ধন শেষে বালাগঞ্জের ইউএনও আশরাফুর রহমানের নিকট স্মারকলিপি দেয়ার পর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সভা অনুষ্টিত হয়। সাংবাদিক রজত দাস ভুলনের পরিচালনায় হাসপাতালের চিকিৎসা সেবা উন্নয়নের দাবীতে বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান এমএ মতিন ও আয়োজন কারীদের পক্ষে পক্ষে মৃদুল পাল প্রমুখ।


