বালাগঞ্জে নৌকা ডুবিতে প্রবাসীর মৃত্যু, দুইজনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৫ ইং, ৯:২০ অপরাহ্ণ | সংবাদটি ১১৬০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জে নৌকা ডুবিতে তিন সহোদরের মধ্যে ১ জন নিহত এবং ২ জনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও বালাগঞ্জ উপজেলা প্রশাসন এবং বালাগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযানে মূমুর্ষু অবস্থায় ২ জনকে উদ্ধার করে। পরে রাত সোয়া ৮টার দিকে সৌদি প্রবাসী মিসবাহ উদ্দিন নিমার আলীর (৪৫) লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার সকাল নতুন সুনামপুর গ্রামে তিন সহোদর ধান ভাঙ্গার জন্য নৌকা নিয়ে বালাগঞ্জ আসার সময় গোরাপুর হাওরে নৌকা ডুবা নামক স্থানে ঝড়ো হাওয়ায় নৌকা তলিয়ে যায়। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন ও এলাকাবাসীরা নৌকা সহকারে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। উদ্ধার অভিযানে সোনাফর মিয়া (৫৫), ফারুক মিয়া (৪০) কে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে বালাগঞ্জ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন লাশ, নৌকা ও ধান উদ্ধার করেছে। এর সবাই নতুন সুনামপুর গ্রামের ময়না মিয়ার ছেলে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিখোঁজ ব্যক্তির লাশের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করেছে। সুনামপুর গ্রামের মাওলানা আশিকুর রহমান বলেন একই পরিবারের ৩ ভাইয়ের মধ্যে ১ ভাইকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।


