বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ১:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৮১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: আনন্দের বার্তা নিয়ে আগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশ্বনাথবাসীর উদ্দেশ্যে প্রেরিত শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্বনাথ উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদ আনন্দের পবিত্র উচ্ছ্বাসে দুর হয়ে যাক হিংসা-বিদ্বেষ। সিয়ামের শিক্ষা কাজে লাগিয়ে পরবর্তী ১১ মাস জীবন পরিচালিত করতে হবে। পবিত্র ঈদের খুশিতে যে নব প্রাণের জোয়ার এসেছে তাতে সবার হৃদয়ে গড়ে উঠুক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ। তিনি সকলের মঙ্গল কামনা করেন। ঈদ মোবারক ।


