বিশ্বনাথ বণিক সমিতির সাবেক সম্পাদকের স্মরণে শোক সভা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫ ইং, ৫:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাবেক সাধারন সম্পাদক মরহুম নুর মিয়া স্মরণে এক শোক সভা বুধবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মনির মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয়নাল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্ঠা ও সাবেক ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক।বক্তব্য রাখেন-মরহুমের ভাই তৈমুছ আলী, সমিতির সহ-সভাপতি আব্দুর রুপ, সহ-সাধারন সম্পাদক মুক্তার হোসেন, কমিশনার হেলাল মিয়া, আমির আলী, রহিম আহমদ, সোহেব মিয়া, সুমন বৈদ্য, সুমেল আহমদ, দিলবর আলী, আনোয়ার মিয়া, ব্যবসায়ী আবুল কালাম। মোনাজাত পরিচালনা করেন সমিতির অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসেন।


