বিশ্বনাথে আব্দুল খালিক স্মরণে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৮:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১১৪১ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে বুধবার বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী মো. আব্দুল খালিক স্মরণে ইফতার মাহফিল ও আলোচনা সভা শিমুলতলা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পুত্র যুক্তরাজ্য প্রবাসী, সানশাইন মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তরুণ সমাজসেবক মো. আব্দুল বাছিত শামীমের আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী মো. আব্দুল মন্নান। অলংকারী ইউনিয়ন পরিষদের উক্ত্যোতা সুরমান আলী সুমনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজী হিরণ মিয়া মেম্বার, হাজী আব্দুল মনাফ মেম্বার, হাজী আব্দুল মতলিব, মাওলানা
ছাদিকুর রহমান, আব্দুল কদ্দুছ, যুক্তরাজ্য প্রবাসী সানশাইন মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল বাছিত শামীম, সানশাইন মডেল একাডেমীর প্রিন্সিপাল মাওলানা মো. জাকারিয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহিন আহমদ, শিক্ষানুরাগী সিরাজ খান, রহমত আলী, আক্তার হোসেন, কাওছার আহমদ, জামাল আহমদ, জুবায়ের আহমদ, জুনায়েদ আহমদ, হেলাল আহমদ, আব্দুল রকিব, রমজান আলী, আব্দুল বাছির, মিজান, মোমিন, কামাল আহমদ। এছাড়া ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মরহুম আব্দুল খালিকের আতœারমাগফেরাত কামনায় মোনাজাত করেন বাংলাদেশ আনজুমানে আর-ইসলাহ অলংকারী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নূরুল ওয়াহিদ।


