বিশ্বনাথে ইউপি সেচ্ছাসেবকদলের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৫ ইং, ৭:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১৩১ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন সেচ্ছাসেবকদলের উদ্যোগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনায় দোয়া ও ইফতার মাহফিল সোমবার দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউপি সেচ্ছাসেবকদলের আহবায়ক আশিকুর রহমান রানার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক গোলাম আকবরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক। প্রধান বক্তার বক্তব্র রাখেন উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী, বিএনপি নেতা সুনাই মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, জুয়াদ আলী, মানিক মিয়া, ছমির আলী, ফয়জুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আলা উদ্দিন, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, সদস্য লায়েক মিয়া, বাদশা মিয়া, কবির আহমদ, নুরুল হক প্রমূখ।


