বিশ্বনাথে ইসলামিক ডেভলপমেন্ট সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১:৫৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৪০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ইসলামিক ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সোসাইটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর প্রিন্সিপাল মর্তুজ আলীর পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. মোঃ হাসমত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আই.এফ.আই.সি ব্যাংক সিলেট আম্বরখানা শাখার ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমদ, জৈন্তাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওয়াছে, একলিমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়ামত উল্লাহ, আল-মদিনা একাডেমীর প্রিন্সিপাল মাহফুজুর রহমান বাবুল, সোসাইটির সদস্য জুবায়ের আহমদ জুয়েল।
অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের ১৭০জন লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের ১৭০জন লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


