বিশ্বনাথে কখন কোথায় ঈদের জামাত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ৮:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৮০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের দুই রাকা’ত ওয়াজিব নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ জন্য রাজধানীতে ঈদের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায় শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। বিশ্বনাথ উপজেলা ঈদের জামাত বিভিন্ন মসজিদ ও ঈদগাহ অনুষ্ঠিত হবে।
উপজেলার রামধানা শাহী ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল সাড়ে ৮টায়, জানাইয়া ঈদগাহ সকাল সাড়ে ৮টায়, রামপাশা শাহী ঈদগাহ সকাল ৮টায়, সরুয়ালা ঈদগাহ সকাল সাড়ে ৮টায়, দশগ্রাম মুহাম্মাদিয়া শাহী ঈদগাহ ভুরকী সকাল ৯টায়, কেন্দ্রীয় ঈদগাহ কালিগঞ্জ সকাল ৮টায়, দৌলতপুর ও হাসনাজী শাহী ঈদগাহ সকাল সাড়ে ৮টায়, উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহ সকাল ৮টায়, চান্দভরাং ঈদগাহ সকাল ৯টায়, ভোকশাইল ঈদগাহ সকাল ৯টায়, সেনারগাঁও ঈদগাহ,বাওনপুর ঈদগাহ সকাল ৮টায়, পূর্ব কারিকোনা মসজিদে সকাল সাড়ে ৮টায়, কারিকোনা মসজিদে সকাল ৮টায়, ইলামের গাঁও নতুন জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম শ্বাসরাম মসজিদে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


