বিশ্বনাথে জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৫ ইং, ৮:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৪ বার পঠিত
বিশ্বনাথে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা জমিয়ত কার্যালয়ের হল রুমে সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদের সভাপতিত্বে ও ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাসান বিন ফাহিম পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার আহমদ, জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর, সিলেট জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আলী, বিশ্বনাথ জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খাঁন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সালিম আহমদ কাসেমী, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বাজী আব্দুল ওয়াদুদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা শাহেদ আহমদ, সহ সভাপতি মুখতার হোসাইন, বিশ্বনাথ ১নং ইউপি যুব জমিয়তের সভাপতি মুহা: সাইফুল ইসলাম ও যুবনেতা নাওশাদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ক্বামরুল ইসলাম ছমির, বিশ্বনাথ উপজেলা জমিয়তের নির্বাহী সহ সভাপতি মাওলানা নুরুল হক, সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা আব্দুস সোবহান, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী। যুব জমিয়ত সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সদস্য রফিক আহমদ রাজু, পুরান বাজার মাছহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমির উদ্দীন আশরাফী, বিশ্বনাথ নতুন বাজার বনিক কল্যান সমিতির সভাপতি হাজি জহুর উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরুনী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আরজুমন্দ আলী, মৌলভীর গাও মাদ্রাসার মুহতামিম মাওলানা ছমির উদ্দীন, মাদানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, সাংবাদিক শহিদুর রহমান, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম সফিক, জমিয়ত নেতা মুমিনুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, ছাত্র নেতা মুহসিন উদ্দীন, নাইম আহমদ প্রমুখ। আলোচনা সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মী হাফিজ মিজানুর রহমান।


