বিশ্বনাথে তালামীয নেতার উদ্যোগে ইফতার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১০:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৫ বার পঠিত
বিশ্বনাথে তালামীয নেতার উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিল সম্পন্ন। বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ ( দক্ষিন) উপজেলার সাবেক সভাপতি ও প্রাভেট জোন ইউনিভর্সিটি সিলেটের সাবেক সিনিয়র সহ সভাপতি অাহসান মাহমুদের বাড়ীতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অাল -ইসলাহ নেতা কবি পিয়ার মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট (পশ্চিম) জেলার সদস্য ও বিশ্বনাথ (দক্ষিন) উপজেলা তালামীযের অাহবায়ক, অালী অানহার শাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্বনাথ উপজেলা অাল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক,মাওলানা শেখ শাহিদ অাহমদ, বিশ্বনাথ দক্ষিন উপজেলা তালামীযের সদস্যসচিব মো:অাবুল কাসেম, সদস্য অাবু ছালেহ, শেখ হাবিবুল্লাহ মাষ্টার দাখিল মাদরাসা দারুল ক্বিরাতের প্রধান ক্বারী মাওলানা মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড অাল ইসলাহর সভাপতি রিহান অালী, সহ সভাপতি অালখাছ অালী, শিক্ষানুরাগী অাব্দুস সালাম সুমন, তালামীয নেতা সুরমান অালী, ইমরান অাহমদ,ব্যবসায়ী লায়েক অাহমদ প্রমূখ।


