বিশ্বনাথে বিএনপির ইফতার মাহফিল ২৪ রমজান
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ১১:৫৫ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৭৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় আগামী ২৪ রমজান ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন।
তিনি বলেন, আগামী ২৪ রমজান উপজেলা সদরের আল-হাবিব কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলীয় নেতাকর্মী ও সবস্থরের জনগণ উপস্থিত থাকার আহবান জানান।


