বিশ্বনাথে মারামারির ঘটনায় মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫ ইং, ৬:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে মারামারির ঘটনায় এক পক্ষে থানায় মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দীগল মান্দারুকা গ্রামের কাচা মিয়ার ছেলে দুদু মিয়া মিয়া বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং ১৫।
মামলার আসামীরা হলেন-উপজেলার দীগল মান্দারুকা গ্রামের মৃত রুশন আলীর ছেলে কাপ্তান মিয়া (৪০), আপ্তর আলী (৩৫), আক্তার মিয়া (২৫), ইসবর মিয়া (৩০), একই গ্রামের রুশমত আলীর ছেলে আরশ আলী (২৭), মৃত ইছন আলীর ছেলে রুশমত আলী (৬০), রুশমত আলীর ছেলে আকল মিয়া (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানাযায়, বাদির সঙ্গে একটি পুকুরের মাছ ধরা নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১৫ জুলাই আনুমানিক ১টায় বাদির ভাতিজা সাজন মিয়া হাস নিয়ে বাড়ির পাশে আসামাত্রই আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার সাথে থাকা একটি মোবাইল সেট ও হাসের ডিম বিক্রির ২৭শত টাকা আসামিরা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ্য রয়েছে। থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।


