বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের মাঝে শফিকুর রহমান চৌধুরীর ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১০:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৬২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এগুলো বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেস্ট সন্তান। জাতির এই সূর্য সন্তানদের ঋন কোন ভাবেই কেউ পরিশোধ করতে করবেন না। সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকে উনাদের প্রাপ্য সম্মান সবাইকে দিতে হবে। কোথাও মুক্তিযোদ্ধা কিংবা তাঁদের পরিবারের সদস্যদের সাথে অন্যায়কারী কাউকে আশ্রয়-প্রশয় দ্রেয়া যাবে না। কেউ দিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করে ছিলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণের করতে। কিšুÍ জিয়া-মোস্তাক-এরশাদ নিজেদের স্বার্থ-সিদ্ধিও জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ধ্বংস করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা মর্তুজ আলী। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান আজিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীরেন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, মহানগর যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, রফিক হাসান, লিটন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক বদরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।


