বিশ্বনাথে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে হেফাজতের মিছিল
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ৪:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১২০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সিলেটের বিশ্বনাথে শুক্রবার আড়াইটায় হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। মিছিলটি উপজেলা সদরের নতুন বাজারস্থ অটোরিকশা স্ট্যান্ডে সামনে থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর ওপর প্রতিবাদ সভায় মিলিত হয়।
বিশ্বনাথ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা কামরুল ইসলাম ছমিরের সভাপতিত্বে ও হাসান বিন ফাইমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওনালা নূরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবদুল ওয়াদুদ, মাওলানা আবদুল সুবহান, মাওলানা সাহেদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আশফাক আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাসমত উল্লা, মাওলানা বেলাল আহমদ প্রমূখ।


