বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় ২১ জনের জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ৯:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল বাজারে সংঘর্ষের ঘটনায় ২১ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পক্ষের আসামীরা আদালতে জামিন নিতে গেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
যাদেরকে জেলে পাঠানো হয়েছেন তারা হলেন- আজিজুর রহমানের ছেলে খালেদ, দুদু মিয়া, মাহবুব, নূর উদ্দিন, এনাম, চান্দ আলী, নজরুল ইসলাম, ইউসূফ আলী, আবদুল সৈয়দ, ফারুক মিয়া, জাকারিয়া, জাকারিয়া (২), এনাম, আলমগীর, আকমল, গৌছ, জিয়াউর, আবদুল হক, আজির হোসেন, আবদুল মুতলিব।
বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ আদালতে আসামীরা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক নাজমুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, সিলেট নগরীর মাছিমপুরের শুটকি বাজারে ব্যবসা করা নিয়ে গত ২ জুলাই বিশ্বনাথের আমতৈলে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ও এলাকার পঞ্চায়েতের লোকজনের সংঘর্ষ হয়। এতে অন্তত ৪০ জন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় পঞ্চায়েতের পক্ষে আমতৈল বাজারের ব্যবসায়ী কামরুজ্জামান কালন ও আজিজুর রহমানের পক্ষে হুমায়ূন রশীদ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।


