বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৫ ইং, ১২:২৪ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৫৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আমতৈল গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে। গতকাল শনিবার আমতৈল গ্রামের এমাদুল হক পক্ষের একজন বাদি হয়ে ৪০ জনের নাম উল্লেখ্য করে আরোও কয়েকজন জনেক অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং ২ (তাং ০৪.০৭.১৫ইং)। মামলার সত্যতা স্বীকার করেন থানার অফিসার ইনর্চাজ রফিকুল হোসেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আমতৈল গ্রামের এমাদুল হক-বশর পক্ষের লোকজন ও একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবৃদ্ধসহ অনন্ত শতাধিক লোক আহত হন। ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।


