বিশ্বনাথে হাবিবুর রহমানের স্বরণে ঈদসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৩:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে জুবেদা খাতুন এডকেশন ট্রাস্টের চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমানে স্বরণে শুক্রবার সকাল ১১টায় তেলিকোনা গ্রামে ট্রাস্টের পক্ষ থেকে এলাকার হত-দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সংগঠক এহসান আহমদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠক আশিকুর রহমান, মাস্টার আবদুস শহিদ, মাসুদ আহমদ,মঈন উদ্দিন, গৌছ উদ্দিন, আবুল লেইছ, মাসউদ আহমদ প্রমূখ।
এসময় এলাকার শতাধিক মানুষের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, শাড়ী,লুঙ্গি, তৈল, লাচ্ছি, ময়দা, চিনি।


