বিশ্বনাথে ৭ ব্যবসা-প্রতিষ্টানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৫ ইং, ৫:১০ অপরাহ্ণ | সংবাদটি ১৩৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বাজার অভিযান পরিচালনা বৃহস্পতিবার উপজেলা সদরের নতুন বাজার পুরান বাজারে ৭টি ব্যবসা প্রতিষ্টানে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা আদায়কৃত ব্যবসা-প্রতিষ্টানগুলো হল-নতুন বাজার ইসলাম এন্টারপ্রাইজে দুই হাজার টাকা, বিসমিল্লাহ তানদুরী রেষ্টুরেন্ড এক হাজার টাকা, রস মেলা মিষ্টিঘর তিন হাজার টাকা, আল মাহা ফাস্টর্ফোড তিন হাজার টাকা, মানিক বাদ্রার্স ১৫শত টাকা, পুরান বাজার দেশ বন্ধু মিষ্টি ঘর তিন হাজার টাকা, তিন ভাই রেষ্টুরেন্ড দুই হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন, সিলেট জেলা সহকারি পরিচালক ভোক্তাধীকার সংরক্ষণ অধিদপ্তর দেবানন্দ সিনহা,মাসুম-উদ-দৌলা, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মণ চন্দ্র বলিক, সেনেটারী অফিসার অলিক গবিন্দ সরকার,বিশ্বনাথ থানার এস আই আবু সাঈদ,এ এস আই মাসুদ আলম ভূইয়া


