বিশ্বনাথের ডুবিতে ২ লাখ রেনুপোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৫ ইং, ৯:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৫১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর এলাকার লম্বাডুবি হাওরের বিল নার্সারিতে প্রায় ২লাখ রেনু পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘বিল নার্সারী স্থাপন’ ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আড়াই কেজি রুই, কাতলা ও মৃগেল প্রজাতির মাছের রেনুপোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অনলাইন দৈনিক প্রতিদিনের খবর’র সম্পাদক জাহাঙ্গীর আলম খায়ের, স্থানীয় ইউপি সদস্য কাচা মিয়া ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসের মাঠ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে জাহিদ নুর ও অনন্ত লাল দাশ এবং স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাফিক মিয়া, শহীদ মিয়া, জসিম মিয়া, হাসান আহমদ, বাদশা মিয়া, জহির উদ্দিন।


