রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৫৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সামিউল আলম রাজন হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে বিশ্বনাথের খাজাঞ্চীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার বিকেলে খাজাঞ্চী ষ্টেশন বাজারে বিশ্বনাথ-খাজাঞ্চী-কামালবাজার সড়রে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজন হত্যায় জড়িতদের সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি শওকত আলী, ফজলু মিয়া, ওয়ারিছ আলী, সংগঠক শিহাব উদ্দিন, ফখরুল আহমদ, রাজু মিয়া, জসিম উদ্দিন, আব্দুর রহীম, হেলাল মিয়া, আতাউর রহমান, বাবুল মিয়া, আখতার হোসেন প্রমূখ।


