রাজনের রুহের মাগফেরাত কামনায় বিশ্বনাথে লতিফিয়ার ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ১০:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৭১৮ বার পঠিত
সিলেটের কুমারগাঁওয়ে বর্বর নির্যাতনে নিহত ১৩ বছরের কিশোর শেখ সামিউল আলম রাজনের রুহের মাগফেরাত কামনা করে বিশ্বনাথের লতিফিয়া স্মৃতি পরিষদের এক ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার স্থানীয় রাজাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি আফতাব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহির আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেলিকোনা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাও. আবুল ফজল আহমদ হোসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের আহবায়ক আলী আনহার শাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সদস্য সচিব আবুল কাশেম, কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিন আহমদ, বাতিঘর সভাপতি গোলাম মোস্তফা, আশার আলো সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোজাহীদ আলী, খাজাঞ্চি ইউপি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ মুজিবুর রহমান, ইউপি ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমদ জুবেদ, ইউপি আল-ইসলাহ নেতা কবির আহমদ, ইউপি তালামীযের সাবেক সভাপতি জিয়াউর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিঘরের সাবেক সভাপতি মাস-উদ হাসান, সাবেক সহ-সভাপতি এমদাদুল হক, লতিফিয়া স্মৃতি পরিষদের দায়িত্বশীল শায়েস্তা হোসেন, হাফিজ সাঈদুর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি


