লামাকাজি ইউপি ছাত্রদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৫ ইং, ১০:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১৩৬১ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদপূর্ণ মিলনী ও যোগদান অনুষ্ঠান শনিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইউপি বিএনপির সভাপতি রইছ আলী মাস্টারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা রাহেল এবং জুবায়েরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান।
তিনি তার বক্তব্যে বলেন, লামাকাজির মাটি ইলিয়াস আলী ঘাটি। কোন দালাল-পাটপারদের স্থান লামাকাজিতে নেই।
তিনি বলেন, যারা আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে,তারা পৃথক দালাল। তাদের জম্মের ঠিক নেই বলে তিনি বক্তব্যে বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিক আহমদ মেম্বার, হাজী নুরুল ইসলাম, ইলিয়াস আলী, শাহিন আহমদ, বাবুল মিয়া, আবদুল মছব্বির, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবেদুর রহমান আছকির, ইউপি যুবদলের যুগ্ম-সম্পাদক সমরু মিয়া, দপ্তর সম্পাদক আবদুর কাহার সাজিত, যুবদর নেতা মোতাহির মিয়া, জাহাঙ্গীর আলম, নুর ইসরাম,আবদুর হক, বাবুল মিযা,আতিক,ইউপি ছাত্রদলের আহবায়ক আলী হোসাইন, ছাত্রদল এনামুল হক, আবুল কালাম আজাদ, ছইল মিয়া।
এদিকে ছাত্রদল নেতা জুবায়ের ও আবদুল মুকিদের নেতৃত্বে যোগদান শহীদ জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রানিত হয়ে ছাত্রদলের বেশ কয়েকজন যোগদান করেন।
যোগদানকারী হলেন নুরুল ইসলাম, আজিজুর রহমান, মুক্তার আলী, ফয়ছল আহমদ, মাহবুব, মখতার আহমদ, মইসুদ, জয়নাল, আনোযার, বেলাল, মদুছ অঅলী, আবুল হাসনাত, ইকবাল হোসেন, আলী হাসান, রায়হান, কছির উদ্দিন প্রমূখ।


