শফিকুর রহমানকে সতর্কমূলকভাবে বক্তব্য দিতে হবে : বিশ্বনাথ যুবদল
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৫:০৩ অপরাহ্ণ | সংবাদটি ২৩২০ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সিলেট জেলা সভাপতি, সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য তাহসিনা রুশদীর লোনার বিরুদ্ধে বিশ্বনাথ আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের কৃটুক্তির তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃনা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা যুবদল নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, জনসমর্থনহীন শফিকুর রহমান ও আওয়ামী লীগ দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকা শুরু করেছে। বিশ্বনাথের কাঙ্কিত উন্নয়ন দিতে ব্যর্থ শফিকুর রহমান অবৈধ্য নির্বাচনে নমিনেশন পর্যন্ত পায়নি। জননেতা এম. ইলিয়াস আলীর সাজানো বাগান বিএনপি। যড়যন্ত্র, চক্রান্ত করে বিএনপির এই র্দর্গকে কোন অপশক্তি নস্যাৎ করতে পারবেনা।
নেতৃবৃন্দ আরো বলেন, এম. ইলিয়াস আলীকে সরকার দীর্ঘদিন ধরে গুম করে রেখেছে, আজ পর্যন্ত সরকার ফিরিয়ে দিচ্ছেনা। ইলিয়াস আলীর অবর্তমানে বেগম ইলিয়াস নিজের যোগ্যতা ও মেধা দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে সু সংগঠিত করে যাচ্ছেন। নেতৃবৃন্দ অবিলম্বে শফিকুর রহমান ও আওয়ামী লীগ কে বেগম ইলিয়াসকে জড়িয়ে কুটুক্তি প্রত্যাহার করার আহবান জানান এবং দ্রুত ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
বিবৃতিদাতারা হলেন বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, শামীমুর রহমান রাসেল, কদর আলী, কাওছার আহমদ তোলাই, নানু মিয়া, মুসলিম আলী, নজির আলী, নুরুল মিয়া, আসকির আলী, সুহেল মিয়া, আব্দুল লতিফ, সোহাগ আহমদ চন্দন, তাজুল ইসলাম, বেলায়েত আহমদ, জাকারিয়া শিকদার, গোবিন্দ মালাকার।


