সিলেট ওসমানী বিমান বন্দরে আ’লীগ নেতা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ১০:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১৪৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথের যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমানকে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা দুই টায় খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই সংবর্ধনা দেওয়া হয়।এসময় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আ’লীগ নেতা সালাহ উদ্দিন বক্স আলাই, ফখরুদ্দিন মাস্টার, কবির আহমদ কুব্বার, শেখ আখতারুজ্জামান আখতার, খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুন নুর, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ধর, জেলা যুবলীগ নেতা আতাউর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আফতার আলী, ছানাওয়ার আলী, উস্তার আলী, আ’লীগ নেতা জ্যোতি ময় দেব মতি, কনক দেবনাথ মেম্বার, ময়না মিয়া, আব্দুন নুর, হাজী আছাব উদ্দিন, লিয়াকত মিয়া, কামাল আহমদ, সেচ্ছাসেবকলীগ নেতা পংকজ দাস, শাহ সিদ্দিকুর রহমান, শাহান মিয়া, যুবলীগ নেতা নূরুল আমিন, সেবুল আহমদ, সুমন দেব নাথ, ভক্ত কর প্রমূখ।


