৫ দিন ধরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন অন্ধকারে
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১০:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৬৭১ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে একটি ট্রান্সফরমার বিকল হয়ে গত ৫ দিন ধরে ইউনিয়নবাসী অন্ধকারে রয়েছেন। এতে জনসাধারণের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ ও সমাজ সেবক আব্দুল হামিদ ক্ষোভ প্রকাশ করে জানান, চিলাউড়া বাজার এলাকায় ২ টি রাইসমিল রয়েছে। এসব মিলে অতিরিক্তি বিদ্যুৎ লাগে। যে কারণে গত ৫ দিন আগে বিদ্যুতের ট্রান্সফরমারটি বিকল যায়। এ বিষয়ে বারবার বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করলেও আজ পর্যন্ত সচল না হওয়ায় ইউনিয়নবাসীর দুর্ভোগ বেড়েছে। এদিকে-চেষ্টা করেও জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) জিন্নাত আলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


