আ.লীগের নেতৃত্বেই দেশের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে–শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ১০:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্ববধানে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে, ভবিষ্যতেও হবে। এ উন্নয়ন কর্মকান্ড জাতীয়পার্টিসহ বিএনপি-জামায়াত চক্র কোন কিছুর বিনিময়েই বাঁধাগ্রস্থ করতে পারবে না। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সততা ও নিষ্ঠার কারণে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এখন আর কারও কাছে থেকে বাঙালীদেরকে ভিক্ষা চাইতে হয় না। বাঙালীরা এখন স্বনির্ভরশীল জাতিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, শীঘ্রই বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে এনে আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর করা হবে। আর এ রায় কার্যকরের মধ্য দিয়ে বাঙালীদের ঋন কিছুটা হলেও পরিশোধ হবে।
তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামে প্রায় ১৬ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ১.৪০৩ কিলোমিটার বিদ্যুতায়নের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের নর্ব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃ-দৃষ্ঠি কামনা করে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার দাবি করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলানা সালেহ আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাহমুদুল হাসান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সাবেক সভাপতি আবদাল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী হাজী ছিকন্দর আলী, গয়াছ মিয়া, আবদুর রজাক, আফরোজ আলী, আজাদ মিয়া, সিরাজ মিয়া, তৈমুছ আলী, আবদুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মাস্টার আবদুর রব, চমক আলী, আসমত আলী, আবদুর রুপ, ইন্তাজ আলী, মাস্টার আবদুর রহিম, আবদুল মানিক, আজাদুর রহমান মিন্টু, ফয়জুল ইসলাম ফটিক, হাবিবুর রহমান, ছুরত মিয়া, আবুল কাহার, আরশ আলী, প্রবাসী মক্তার আলী, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ আলী, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আরশ আলী, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, আমির আলী, ফয়ছল আহমদ, গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন শাহীন, রাসেল আহমদ, দবির মিয়া, লিটন মিয়া, জামাল উদ্দিন, সুহেল আহমদ জয়, হারুন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, অর্থ সম্পাদক সেলিম আহমদ, দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন, সেচ্ছাসেবক লীগ নেতা হিরন মিয়া, ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, সায়েদ আহমদ, আবদুল মুকিদ সুমন, রাজু আহমদ খান, এনামুল হক, সমির দে, শামীম আহমদ, ওবায়দুর রহমান, মিয়াদ আহমদ, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল, যুগ্ম আহবায়ক সাঈদ মিয়া, নাসির উদ্দিন, উপজেলা জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া


