ওসমানীনগরে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৫ ইং, ৬:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৮৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগরে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার গোয়ালা বাজার কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা স্বেচ্চাসেবক দলের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্চাসেবকদলের যুগ্ন আহবায়ক জুয়েল আহমদ। উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আলাউর রহমান শান্তের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন, আহমদ আলী,আশিকুর রহমান মেম্বার,গোয়ালা বাজার ইউপি স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামাল আহমদ পারভেজ,পশ্চিম পৈলন পুর ইউপি স্বেচ্চাসেবকদলের আহবায়ক হাসান আহমদ জিবুল,বুরুঙ্গা ইউপি স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ,সাদীপুর ইউপি যুগ্ন আহবায়ক ইমরান হোসেন জগলু,উমরপুর ইউপি স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শিমুল আহমদ,যুগ্ন আহবায়ক মফশ্বির আলী,সৈয়দ বাবুল আহমদ। সভায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনকে বেগবান করে তুলতে স্বেচ্ছাসেবকদলের সকল সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


