ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৫ ইং, ১১:১৪ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩২৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ডাকের প্রতিনিধি এমএফ আলী ফয়েজ সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি জুবেল আহমদ সেকেলকে সাধারণ সম্পাদক করে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ২০১৫-১৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি উজ্জ্বল ধর (দৈনিক উত্তরপূর্ব), সহ সাধারণ সম্পাদক শিপন আহমদ (দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট ), কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন আনা (দৈনিক সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ (দৈনিক ইনকিলাব), সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন (বিচিত্র সংবাদ), দপ্তর সম্পাদক মোঃ কয়েছ মিয়া (দৈনিক সিলেট সুরমা)।


