কেয়ারটেকারের হাত ভেঙে দিল সাবেক ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৫ ইং, ৫:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩০০ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: বিচার প্রার্থী গৃহবধুকে ধর্ষণের পর জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীর কেয়াটেকারের হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল ওরফে খালেদ আহমদ লটই এর বিরুদ্ধে। আহত ব্যক্তি বুরুঙ্গা ইউপির আনোয়ারপুর গ্রামের মৃত আছিম উল¬ার ছেলে ও প্রবাসী রইছ আলী (কাছই মিয়ার) বাড়ির কেয়ার টেকার শফিক (৩২)। বর্তমানে তিনি আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। হাত ভাঙার বিষয়টি চাপা থাকলেও মঙ্গলবার রাতে বিচারপ্রার্থী এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে থানা পুলিশ লটইকে আটক করে জেল হাজতে প্রেরণ করার খবরের পর চেয়ারম্যান কর্তৃক প্রবাসীর কেয়ারটেকারের হাত ভেঙে দেয়ার বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের প্রবাসী রইছ আলী (কাছই মিয়া) নিজ বাড়ির সামনের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল ওরফে খালেদ আহমদ লটই এর সঙ্গে। বিষয়টি আপোষে নিস্পত্তি করার জন্য স্থানীয় ব্যাক্তি বর্গের মাধ্যমে সম্প্রতি সালিশ বৈঠক অনুষ্টিত হয়। সালিশের রায় চেয়ারম্যান মেনে না নেয়ায় বিষয়টি নিস্পত্তি হয়নি। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে চেয়ারম্যান ও তার লোকজন জোর পূর্বক প্রবাসীর জায়গা দখলসহ পুকুরের মাছ লুটের চেষ্টা করেন। এসময় প্রবাসীর কেয়ারটেকার শফিক তাদের বাঁধা দিলে চেয়ারম্যান ও তার সঙ্গে থাকা লোকজন তাকে পিটিয়ে এক হাত ভেঙে দেয় ও অন্য হাত কর্তনের চেষ্ঠায় এলোপাতারী কুপিয়ে গুরুত্ব আহত করে চলে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ। এ ব্যাপারে মামলা দায়ের এর প্রস্ততি চলছে।
আহতের স্ত্রী সাজনা বেগম বলেন, জোরপূর্বক দখলে সময় চেয়ারম্যান ও ভাড়াটিয়া লোকজন কে স্বামী বাঁধা প্রদান করেন। এসময় চেয়ারম্যানসহ হামলাকারীরা পিটিয়ে স্বামীর হাত ভেঙে দেয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মুরসালিন বলেন, প্রবাসীর কেয়ারটেকারের হাত ভেঙে দেয়ার বিষয়টি শুনেছি। তবে এঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়েরে করেনি ।
তিনি বলেন, মঙ্গলবার রাতে ধর্ষণ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল ওরফে খালেদ আহমদ লটই কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


