জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ১০:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৯২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৮টায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নয়া চিলাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মন্তেশ্বর আলী (৫৫), সাজন মিয়া (২৬), জাকারুন ইসলাম (১৫), আজিজুর রহমান (৩৫), ফয়জুর রহমান (২৫) ও শেওলা বেগম (২০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি-গ্রামের সুলতান মিয়ার শিশু পুত্র স্কুল ছাত্রকে নির্যাতনের ঘটনা নিয়ে সুলতান মিয়া ও আবরু মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা-মোকদ্দমা চলে আসছে। মামলায় আবরু মিয়া সুনামগঞ্জ জেল হাজতে থাকলেও তার পক্ষের লোকজন প্রতিশোধ পরায়ন হয়ে উঠেন। এরই জের ধরে শুক্রবার আবরু মিয়ার লোকজন প্রতিক্পক্ষের ওপর হামলা চালায়।
এব্যাপারে আবরু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলে তাদের বক্তব্যে পাওয়া যায়নি।


