জনগনের হৃদয়ের নেইম প্লেইট হবে আসল নেইম প্লেইট–এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৫ ইং, ৯:২০ অপরাহ্ণ | সংবাদটি ১২১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, উন্নয়ন কে করেছে জনগণ ভাল করে জানে। নেইম প্লেইট লাগিয়ে উন্নয়ন দেখানো দেখানোর দরকার নেই। কয়েকদিন পরে ভেঙ্গে গেলেই শেষ হয়ে যায়। জনগনের হৃদয়ের নেইম প্লেইট হবে আসল নেইম প্লেইট। তিনি বলেন, গত এক বছরে নির্বাচনী এলাকায় প্রায় ৩৬ কোটি টাকার উন্নয়ন করেছি। কোথাও নেইম প্লেইট লাগাইনি। আমি সব সময় এলাকার উন্নয়নের স্বপ্ন দেখি। আর সেই লালিত স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি আমার নামের নয়, সব সময় এলাকার উন্নয়নের স্বপ্ন দেখি। তাই এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা প্রয়োজন।তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জানাইয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আয়না মিয়ার সভাপতিত্বে ও নূরুল হক মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জানাইয়া গ্রামের কৃতিসন্তান ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, জানাইয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আব্দুল হক, আয়ূব আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু বকর সিদ্দিকী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল কাদির, হাজী আব্দুল আলিম, হাজী আব্দুল মনাফ, শফিক মিয়া, তাহির আলী, নাজির উদ্দিন, ছমির আলী, মো. শফিক মিয়া, মারুফ আলী, শফিক আলী, শরিয়ত আলী, জেলা জাতীয় পার্টি নেতা রফিকুল আলম লালু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সিতাব আলী, মনোহর আলী, জয়নাল আবেদীন, এ.কে.এম দুলাল, সুমন আহমদ সুনন, জাপা নেতা শরিফ উদ্দিন, নাজমুল ইসলাম, উপজেলা যুব সংহতির আহবায়ক নাছির উদ্দিন, ছাত্র সমাজ নেতা অবূর্ব, লিক্সন, মারুফ প্রমূখ।


