বালাগঞ্জে তরুন লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৫ ইং, ৭:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলায় রবিবার বিকেলে তরুনলীগের উদ্যোগে বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় অডিটোরিয়ামে। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট -২ আসনের সাবেক সাংসদ সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। তিনি তার বলেন,বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশের জন্ম হতোনা । ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের দূসরারা কালো রাত্রীতে তাকে এবং তার পরিবারকে নির্মম ভাবে হত্যা করে। তারা ভেবেছিলো বঙ্গ বন্দুকে হত্যা করলে বাংলাদেশ থেকে বঙ্গবন্দুর নাম বিলীন হয়ে যাবে। কিন্তু তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ আজ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এটাকেও স্বাধীনতা বিরোধীরা মেনে নিতে পারছেনা।তরুন লীগ নেতা অলিউর রহমানের সভাপতিত্বে এব রাজিব আহমদ ও নয়ন তালুকদারের যৌথ পরিচালায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপিস্থত ছিলেন বালাগঞ্জ উপজেলা রআ’লীগের সাধারণ সম্পাদ আনহার মিয়া ,ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান , সাধারণ সম্পাদক আফজালুর রহামন চৌধুরী নাজলু প্রমূখ।


