বালাগঞ্জ-ওসমানীনগরে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ৩:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলায় ২টি মডেল উচ্চ বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্টিত হচ্ছে শনিবার। উক্ত ক্যাবিনেট নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ থেকে শিক্ষার্থী ও প্রার্থীও অভিভাবকদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছিল।
সরেজমিনে বিদ্যালয় গুলো পরিদর্শন করে জানা যায়, গত ২৫ জুলাই মনোনয়ন পত্র জমা নেওয়া পর শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন কাজ চলছে। ইতিমধ্যে ছাত্রদের পক্ষ থেকে নির্বাচন কমিশনার, প্রিসাইডিং ও পোলিং এজেন্ট দ্বায়িত্ব পালন করেছে। বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার রয়েছে ১১৬৬ জন। শিক্ষার্থীদের মধ্যে ৮টি পদের জন্য ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে।
ওসমানীনগরের তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার রয়েছে ১৩১৫ জন। ৮টি পদের জন্য ৩২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। ও মোল¬াপাড়া আহমদীয়া দাখিল মাদ্রাসায় ২০৫জন ভোটার রয়েছে। এখানে ৮টি পদের জন্য ২৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে।
মঙ্গলচন্ডি মডেল উচ্চ বিদ্যালয়েরের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল আলী বলেন,শিক্ষার্থীরাই প্রার্থী পোলিং এজেন্টসহ নির্বাচনের সব দ্বায়িত্বই শিক্ষার্থীরাই পালন করছে। ফলে ঐ নির্বাচন কে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমরা আশাবাদি স্টুডেন্ট ক্যাবিনেট কমিটি পরিবেশ সংরক্ষন,পুস্তক ও শিক্ষা সামগ্রী স্বাস্থ্য, ক্রীড়া সংস্কৃতি, পানি সম্পদ বৃক্ষরোপন ও বাগান তৈরী,বিভিন্ন জাতীয় দিবস পালন ও অনুষ্টান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি বিষয়ে সফলতার দাবীদার হবে।
বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন আজ শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন কাজ শুরু হয়ে ১টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে। দুই উপজেলার শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনে বিজয়ী ৮ জন শিক্ষর্থীদের নিয়ে মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এক বছরের জন্য স্টুডেন্ট ক্যাবিনেট কমিটি গঠন করা হবে।


