বিশ্বনাথের চাউলধনী হাওরে পোনামাছ অবমুক্তকরণ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৫ ইং, ৯:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৭০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: ২০১৫-১৬ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিশ্বনাথে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার দশঘর ইউনিয়নের চাউলধনী হাওরে এ পোনামাছ অবমুক্ত করা হয়। এসময় স্থানীয় নোয়াগাঁও গ্রামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এলাকার মুরব্বি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিকের পরিচানায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বি আয়ূব আলী, আব্দুল মনাফ।
এসময় উপস্থিত ছিলেন- আব্দুল মছব্বির, এনাম উদ্দিন, ছমির উদ্দিন, সাহিম উদ্দিন, নূর উদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- আব্দুল মছব্বির, এনাম উদ্দিন, ছমির উদ্দিন, সাহিম উদ্দিন, নূর উদ্দিন প্রমূখ।


