বিশ্বনাথে আ.লীগের শোকসভায় আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৫ ইং, ৬:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগে হাই ব্রীড নেতারা ঢুকছে। আগাছা পরগাছায় ভরে ভরে যাচ্ছে। এই অবস্থা দূর না করলে দলের আদর্শ থাকবেনা।
তিনি বলেন, ত্যাগী নেতাকর্মীকে অবমূল্যায় কোনভাবে করা যাবেনা। তাদেরকে মূল্যায়ন করতেই হবে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুদামঘাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ পরিবার আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আনোয়ারুজামান চৌধুরী বলেন, দল ও মতের উর্ধ থেকে উন্নয়নের জন্য সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে সহযোগিতা করে যাব। তিনি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে শেখ হাসিনার নেতৃত্বে সততার সঙ্গে কাজ করে যাব।
দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এইচ.এম. ফিরোজ আলী এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. সিতার মিয়ার পরিচালনায় শোক সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. ছয়ফুল হক, যুগ্ম-সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, দেওকলস দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ, আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন খান শিশু, ওসমানীনগর যুবলীগের সভাপতি মো. আনা মিয়া, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, আলী হোসেন রুহেল, পার্থ সারথী দাশ পাপ্পু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা বসারত আলী বাচা, বশির আহমদ, মিজানুর রহমান সেলিম, আব্দুর রব, রিয়ান আলী, বাদল কুমার দেব, যুবলীগ নেতা জলাল মিয়া, হেলাল মিয়া, বিপ্লব দেব, আরকুম আলী, ছাত্রলীগ নেতা শাহিন মিয়া, সমিত্র ধর, মাজহারুল ইসলাম, এমরান আহমদ, রাজা মিয়া, আক্তার হোসেন প্রমুখ।


