বিশ্বনাথে এসআই আবু-সাঈদকে ৫ সংগঠনের বিদায় সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ১০:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানার এসআই মোঃ আবু সাঈদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে কর্মস্থলের বদলী হওয়ার কারণে বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশন, বি.এফ.সি ফুটবল ক্লাব, কারিকোনা সমাজ কল্যান সংস্থা, পুষ্প সৌরভ স্পোটিং ক্লাব, অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়শেনের যৌথ উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এসআই আবু সাঈদকে সংগঠনগুলোর পক্ষ থেকে পৃথক ক্রেস্ট উপহার দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়নের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, বি.এফ.সি ফুটবল ক্লাবের অধিনায়ক আবদুর রাজ্জাক, রওশন স্পোর্টসের সত্ত্বাধিকারী আলমগীর হোসেন, কারিকোনা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মানিক মিয়া, ফুটবলার কামরুল আবেদীন, দবির আহমদ, আমিনুল ইসলাম লাভলু, জুবেল আহমদ, সিরাজ উদ্দিন, তাইয়্যব আলী, মারুফ আহমদ, নাইম উদ্দিন, শিপন দাশ, সংগঠক সাইদুল ইসলাম প্রমুখ।


