বিশ্বনাথে কবির মিয়ার মায়ের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৫ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ৬৫১ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম নিবাসী মো. কবির মিয়ার মাতা সমলা বিবি শুক্রবার সকাল ৭-৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন। বিকেল সাড়ে ৫টায় মরহুমের যানাযার নামাজ নিজ বাড়িতে সম্পন্ন হয়। যানাজার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি সাহেল আহমদ। যানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।


