বিশ্বনাথে খাজাঞ্চী ইউপির ওয়ার্ড ছাত্রদলের ঈদ পূর্ণমিলনী
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৫ ইং, ১২:১৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৩৬ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা শামছুল ইসলামের সভাপতিত্বে ও তারেক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউপি যুবদলের ১ম যুগ্ম-আহবায়ক আবু তৈয়ব। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য তালুকদার মো.গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য রাসেল আহমদ, খাজাঞ্চী ইউপি ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, খালেদ আহমদ,জুবায়ের আহমদ, সাইফুল কোরেশী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদর নেতা হাবিবুর রহমান।
এসময়উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রদল নেতা তারেক আহমদ, হাবিবুর রহমান, মামুন মিয়া, পলাম বৈদ্য, লায়েক আহমদ, শুভ দেব,ফিরোজ খান, মুজিব আহমদ, শিশু মিয়া, ফরিদ খান, কাহার আহমদ, তাজুল আহমদ, ইমাম উদ্দিন, কাওছার আহমদ, আবুল লেইছ খান, সমর আলী, ফয়ছল আহমদ, কামাল মিয়া, হেলাল মিয়া প্রমূখ।
সভায় ইলিয়াসপতœী তাহসিনা রুশদি লুনার নির্দেশে প্রত্যেক ইউপির ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করার সিন্ধান্ত গৃহিত হয়। তাহসিনা রুশদি লুনাকে আ.লীগের কুটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবা জানান। বিজ্ঞপ্তি


