বিশ্বনাথে ছাত্রদলের দুই নেতা ছাত্রলীগের যোগদান
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৫ ইং, ৯:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১৫৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য কামরুল ইসলাম ও ছাত্রদল নেতা খালেদ আহমদ ছাত্রলীগে যোগদান করেছেন। সোমবার বিকেলে সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।
যোগদানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ উপজেলা আ.লীগের সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রসঙ্গত, ছাত্রদল নেতা কামরুল ইসলাম ছাত্রলীগের যোগদান করায় তাকে ছাত্রদল থেকে এক বিবৃতিত্বে মাধ্যমে সোমবার রাতে বহিস্কার করে ছাত্রদল।


