বিশ্বনাথে প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্ভোদ্ধকরণ সভা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৫ ইং, ৯:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, সমাজে শিক্ষা ও নৈতিকতার অভাব রয়েছে। শিক্ষার বিকল্প নেই। শিক্ষায় পিছিয়ে পড়া এলাকাকে সুন্দর পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, বিশ্বনাথ উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সময়ের দাবি। এক্ষেত্রে এগিয়ে আসার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের এন.ইউ উচ্চ বিদ্যালয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে আয়োজিত ‘শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে উদ্ভোদ্ধকরণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এন.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ট্রাস্টের সহকারী সাধারন সম্পাদক শেখ মোদাব্বির হোসেইন মধু মিয়া, সহকারী কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান। বক্তব্য রাখেন- রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক ও ট্রাস্টের জেনারেল কমিটির সেক্রেটারী আব্দুল বারি, এনইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাছির উদ্দিন, আলহাজ্ব আব্দুল মুতলিব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিএ কর্মকর্তা সন্দিপ কুমার মন্ডল। সবার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ।


