বিশ্বনাথে ব্রিটেনের কাউন্সিলর নেছার আলীকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৫ ইং, ৬:২১ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে ব্রিটেনের কিথলী টাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের কিথলী টাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলী।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকমের সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, একাডেমীর ম্যানেজিং কমিটির সাবেক সদস্য খালেদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন শাহিন। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমা ও ১০ম শ্রেণীর ছাত্র দিলোয়ার হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠক আল আমিন, আলিম উদ্দিন, মঈন উদ্দিন, একাডেমীর সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম নিলয়, সহকারী শিক্ষক বিধান সাহা, তপন কুমার পাল, খায়রুল ইসলাম, মামুনুর রশীদ, রেশমা বেগম, মজনু মিয়া, মতিউর রহমান, রিয়াজ উদ্দিন, মমতা বেগম প্রমূখ।


