বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৫ ইং, ৬:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে মঙ্গলবার এক পথচারীসহ তিনটি মাইক্রো (লাইটেস), একটি রেস্টুরেন্ট ও তিনটি ঘুড়ের দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালিন সময়ে প্রকাশ্যে ধুমপান এক পথচারী কে তিন শতটাকা, তিনটি মাইক্রো গাড়িকে তেরশত টাকা, অপরিছন্নতার কারনে উপজেলা শহরের পুরানবাজারের আল-রাজ্জাক রেষ্টুরেন্টকে পচিঁশ শত টাকা ও তিনটি ঘুড়ের (ঢং) দোকানকে নয়শত টাকা টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, সেনেটারী ইনসপেক্টর অলিক গোবিন্দ সরকার, থানার পিএসআই রেজাউল করিম পান্নু।


