বিশ্বনাথে রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৫ ইং, ৭:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৫ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ উপলক্ষে বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে আব্দুন নুর কে সভাপতি ও আব্দুল মতিন কে সাধারন সম্পাদক করে ২৩সদস্য বিশিষ্ট রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক নূরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, অর্থ সম্পাদক মজম্মিল আলী, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুন নুর রাকিব আলী, কার্যনির্বাহী সদস্য ময়না মিয়া, জহুর আলী, হাজী আছাব উদ্দিন, মানিক মিয়া, মুসলিম আলী, কামাল উদ্দিন, আব্দুর রহমান, আব্দুল হামিদ, লাল মিয়া, ডাঃ চুনু মিয়া, ইউসুফ আলী মেম্বার, করুনা দাস, আফতাব আলী, ইসলাম উদ্দিন, বাবুল মিয়া।বিজ্ঞপ্তি


