বিশ্বনাথে জামায়াত নেতা সেলিম গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৫ ইং, ৯:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১৬৫৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথ থানা পুলিশ জামায়াত নেতা সেলিম আহমদ(২৫)কে গ্রেফতার করেছে। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর গ্রামের মৃত: ইলিয়াছ আলী পুত্র। সোমবার রাত সাড়ে ৯টায় তাকে লামাকাজি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন ডেইলি বিশ্বনাথ ডটকম কে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই দিপন চন্দ্র সরকার, কল্লোল গোস্বামী, সুমন চন্দ্র সরকার, এএসআই নূরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে।
থানা এলাকায় রেল লাইন পুড়ানো, ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ ও বিশেষ ক্ষমতা আইনের ৩টি মামলার আসামিকে গ্রেফতার করেছে। মামলা গুলোর নং ১৯ তাং ২৯/১০/১৩ইং, ১৭ তাং ২৪/১২/১৩ইং ও ১৯ তাং ২৪/১/১৫ইং। গ্রেফতারকৃত সেলিম আহমদ পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী বলে তিনি জানান।


