বিশ্বনাথে শ্রীশ্রী বৈষ্ণবরায় ধাম সংরক্ষন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৫ ইং, ৪:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১১২২ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে শ্রীশ্রী বৈষ্ণবরায় ধাম সংরক্ষন কমিটি গঠন করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদস্য বিমল চন্দ্র দাশের সভাপতিত্বে ও ধাম সংরক্ষন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দের পরিচালনায় নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে একসভা অনুষ্ঠিত হয়। শ্রীধর গোস্বামীর গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দে’কে সভাপতি, মানিক লাল দে’কে সাধারণ সম্পাদক ও জিতেন দেবনাথ’কে কোষাধ্যক্ষ করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন শান্ত গোস্বামী, নবেন্দু জ্যোতি দে, রমা কান্ত দে, মানিক লাল দে, নিশিকান্ত পাল, অকিল চন্দ্র ধর, করুনা চক্রবর্তী, সমরেন্দ্র বৈদ্য, সুবোধ পাল, এস গোস্বামী, প্রনব বণিক, সমীর দেব, গোবিন্দ দাশ, অনাথ বৈদ্য, করুণা বৈদ্য, রজত কান্তি গুপ্ত, জয়ন্ত আচার্য্য, রনধির দে পানু, সুব্রত ধর বাপ্পী, শংকর দাশ শংকু, জয়ন্ত দাশ, গৌরাঙ্গ মালাকার, কানু রঞ্জন দে, নন্দ লাল বৈদ্য, সুরঞ্জিত বৈদ্য স্মরণ, নেপাল দে, রঞ্জু মালাকার প্রমুখ। বিজ্ঞপ্তি


