একই ওড়নায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৫ ইং, ৮:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১১৩১ বার পঠিত
নিউজ ডেস্ক:: নড়াইল সদর উপজেলার ভুমুরদিয়া গ্রামে একটি গাছে ওড়না পেঁচিয়ে একই সঙ্গে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ।সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের শহীদ শেখ জানান, শুক্রবার দুপুরে ভুমুরদিয়া গ্রামের হারুন শেখের ছেলে ইমরান শেখ (২৫) ও অজ্ঞাতনামা এক তরুণীর (১৫) মৃতদেহ একটি গামারী গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একটি ওড়না দু’ভাবে ভাগ করে একইসঙ্গে তারা আত্মহত্যা করেছে। ইমরানের স্ত্রী রেশমা খাতুন জানান, তার স্বামী ইমরান বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এলাকাবাসী জানান, চার বছর আগে সদর উপজেলার ডৌয়াতলা গ্রামে বিয়ে করেন। তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বখাটে প্রকৃতির ইমরান এর আগে ৪/৫টি বিয়ে করেছে এবং একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। অপরিচিতি এই প্রেমিকার সঙ্গে নিজেও আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।
নড়াইল সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্র মানবকণ্ঠ


