ওসমানীনগরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহিদের মৃত্যুত্বে উপজেলা প্রেস ক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৫ ইং, ৭:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩৬০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়শনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক এর পিতা বিশিষ্ট ব্যবসায়ী ওসমানীনগর উপজেলার বরায়া কাজির গাঁও গ্রামের আব্দুস শহিদ বৃহস্পতিবার সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যু বরন করেছেন।(ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বৎসর। মৃত্যুকালে তিন ৫ পুত্র-১ মেয়ে ও স্ত্রী নাতি-নাতনিসহ অসংখ্যা আত্বীয়-স্বজন রেখে যান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তাজপুর কদমতলায় মরহুমের জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সহস্রাধিক মানুষজন উপস্থিত ছিলেন ।
এদিকে উপজেলার শ্রেষ্ঠ ওর্য়াকসপ শহিদ মোটর সাইকেল ইঞ্জিনিয়ারিং ওর্য়াকসপের সত্ত্বাধিকারী সালিশ ব্যক্তিত্ব আব্দুস শহিদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পৃথক শোকবার্তায় মরহুমের আত্বার মাগফেরাত কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারীরা হলেন,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এম এফ আলী ফয়েজ, সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল,সহসভাপতি উজ্ঝল ধর,সহ সাধারণ সম্পাদক শিপন আহমদ,অর্থ সম্পাদক আনোয়ার হোসেন আনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া,কার্যকরী সদস্য সিতু সুত্র ধর,জয়নাল আবেদিন, প্রমুখ।


