ওসমানীনগরে উপজেলা প্রশাসনের সভায় দাওয়াত পাননি সাংবাদিকরা
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ৪:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১৫৪১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্টিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোক সভায় দাওয়াত পাননি উপজেলার কর্মরত বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা।
জানা যায়, শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্টিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কোনো গনমাধ্যম কর্মীদের দাওয়াত দেয়া হয়নি। এমনকি উপজেলার অধিকাংশ সুশিল সমাজের ব্যাক্তিবর্গ প্রশাসনের এ সভার কোন দাওয়াত না পাওয়ার বিষয়টিও গনমাধ্যম কর্মীদের জানান। বিষয়টি নিয়ে উপজেলার সংবাদকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে উপজেলায় কর্মরত একাধিক সাংবাদিরা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম সভা অনুৃষ্টিত হলেও এ উপজেলায় কর্মরত সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়নি। বিষয়টি নিয়ে সাংবাদিকসহ সচেতন মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, আমি নতুন এসেছি। উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে আমার পরিচয় না থাকায় তাই এক সাংবাদিককে দাওয়াত দেয়ার দ্বায়িত্ব দিয়েছিলাম।


