ওসমানীনগর উপজেলার দাপ্তরিক কার্যক্রম শুরু হয়ে গেছে —ইউএনও শওকত আলী
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৫ ইং, ১০:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সাংবাদিকসহ সকলের সহযোগীতা পেলে নবগঠিত ওসমানীনগর উপজেলাকে একটি পূর্ণাঙ্গ ও ডিজিটাল উপজেলা গড়ে তোলব। ওসমানীনগরের সাথে দেশে আরেকটি উপজেলা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত সে উপজেলার কোন কার্যক্রম শুরু হয়নি। আপনাদের সৌভাগ্য ওসমানীনগর উপজেলার দাপ্তরিক কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে কর্মকর্তা পদায়ন হয়ে গেছে। আশা করি অচিরেই ওসমানীনগর উপজেলাবাসী সকল ধরণের সুযোগ সুবিধা উপভোগ করবেন।
মঙ্গলবার সকাল ১১টায় ইলাশপুরস্থ ওসমানীনগর উপজেলা প্রশাসনের অস্থায়ী কার্যালয়ে ওসনমানীনগরের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় সাংবাদিকদের সর্বপ্রকারের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরাও নির্বাহী কর্মকর্তাকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।


