ওসমানীনগর উপজেলা বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৫ ইং, ৫:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সম্প্রতি ওসমানীনগর থানায় দায়েরকৃত একটি মামলায় আসামী করায় নিন্দা প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বিভিন্ন গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ উক্ত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। নিন্দা প্রকাশকারীরা হলেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী,সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্আয়া সহ বিএনপি নেতৃবৃন্দ।


